মানব জীবনে শিক্ষার কোন বিকল্প নেই। শিক্ষাই মানুষকে আলোকিত করে। প্রকৃত মানুষ গড়ে তোলে । এ আলোকিত মানুষই পারে জাতীয় জীবনে সবিশেষে অবদান রাখতে। প্রকৃত মানব সম্পদ তৈরিতে শিক্ষা হচ্ছে প্রধান হাতিয়ার৷ যথাথ শিক্ষা বিস্তার ও ব্যক্তিত্ব গঠনে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা অনস্বীকার্য । সে অপরিহার্যতাকে বিবেচনায় নিয়ে সমাজে উচ্চ শিক্ষা প্রসারের লক্ষ্যে ১৯৯৫ সালে এলাকার সর্বস্তরের মানুষের ঐকান্তিক প্রচেষ্টায় কাশিনগর ডিগ্রি কলেজ প্রতিষ্ঠিত হয়। কলেজ বার্ষিকী একটি শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ দর্পণ, যার মধ্যে ফুটে উঠে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষা ও সংস্কৃতির পূর্ণাঙ্গ প্রতিচ্ছবি । শ্রেণি কক্ষের কঠোর নিয়ম
শৃংঙ্খলার বাইরে শিক্ষার্থীদের মন ও মননের বিকাশ এবং এর পরিচর্চায় কলেজে বার্ষিকী প্রধান ভুমিকা পালন করে।
জকের নবীন কিশোররাই জাতির উজ্জ্বল কর্ণদ্বার । এদের ভিতর সুপ্ত রয়েছে অশেষ সম্ভাবনা ও বিপুল সৃজনী প্রতিভা । এ সৃজনশীলতাকে বিকশিত করার জন্যই সহ পাঠ্যক্রমের কোনো বিকল্প নেই । মুলত এ সৃজনশীল চর্চাকে অব্যহত রাখার প্রত্যয়ে আমরা কলেজ বার্ষিকী প্রকাশের উদ্যোগ নিয়েছি। কলেজ বার্ষিকী প্রকাশে যাঁদের পরিকল্পনা, মেধা ও শ্রমযুক্ত হয়েছে সবার প্রতি আন্তরিক অভিনন্দন